জনাব সেলিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সেলিম নামমাত্র অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না। উদ্দীপকের হাবিব ও আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করে না। সম্প্রতি তারা স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছে। তবে তিনি ব্যবসায়ে মূলধন সরবরাহ করবে না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। সেলিমের বৈশিষ্ট্যটি নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সেলিম নামমাত্র অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সেলিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর