চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। তোমার মতামত দাও।
উত্তর: চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, উক্তিটির সাথে আমি একমত। অংশীদারগণের ব্যবসায়সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে চুক্তি বলে। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তবে চুক্তি করতে সক্ষম এমন দুইজন অসীম দায়সম্পন্ন ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করতে হয়। উদ্দীপকের হাবিব ও আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করে না। সম্প্রতি তারা নতুন চুক্তি মোতাবেক স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছে। তবে তিনি ব্যবসায়ে মূলধন সরবরাহ করবে না এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। অংশীদারি ব্যবসায় গঠিত হয় চুক্তি বলে। চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। আর এই চুক্তিপত্রে অংশীদারদের মধ্যকার ভবিষ্যৎ কলহ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, ঠিকানা, অবস্থান, উদ্দেশ্য ও আদর্শ, মেয়াদাকাল, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি, মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টন পদ্ধতি ইত্যাদি যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এর ওপর ভিত্তি করে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় বলে চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর