'ডিজিটাল সবজি শপ' মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের আবেদরা তিন ভাইবোন এবং তারা অত্যন্ত গরিব। এদের মধ্যে তাসকিন সবার বড়। তাদের পিতা একজন কুলি। অভাব আর দ্রারিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেন। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করেন। আবেদের ব্যবসায়ের বৈশিষ্ট্যটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'ডিজিটাল সবজি শপ' মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।