জনাব আকরাম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকরাম অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত। কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা ও বিক্রেতা একই দেশে বসবাস করেন। প্রকৃতি অনুযায়ী একে পাইকারি ও খুচরা ব্যবসায় হিসেবে ভাগ করা যায়। উদ্দীপকের জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। তিনি আলু সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আলুর মৌসুমে তিনি উৎপাদনকারী হতে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রাখেন। উক্ত আলু তিনি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করেন। জনাব আকরামের এমন ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাজটি অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকরাম অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব আকরাম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর