জনাব আকরামের কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত?- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব আকরামের রপ্তানি বাণিজ্য কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দেশের পণ্য অন্যদেশে বা অন্যদেশের ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় সকল দেশই রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়। উদ্দীপকের জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। তিনি আলু সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরজে স্থাপন করেন। আলুর মৌসুমে তিনি উৎপাদনকারী হতে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রাখেন। উক্ত আলু তিনি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করেন। এছাড়াও তিনি দেশের চাহিদা পূরণের পর বিদেশেও আলু বিক্রয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। উদ্দীপকে জনাব আকরাম নিজ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আলু রপ্তানি করছেন। উক্ত রপ্তানি কাজের মাধ্যমে তিনি তার নিজের আয়ের পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি করছেন। এছাড়াও উক্ত রপ্তানি বাণিজ্যের সাথে কাজ করতে গিয়ে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সচল হচ্ছে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব আকরামের রপ্তানি বাণিজ্য কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব আকরামের কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে জড়িত?- উদ্দীপকের…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর