অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। ব্যবসায় হলো পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক কাজের সমষ্টি। ভূমির উন্নয়ন, দালানকোঠা নির্মাণ, মালামাল সংগ্রহ ও বিভিন্ন প্রয়োজনে মূলধনের সংস্থান ব্যবসায়ে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক পরিবেশ উন্নত হলে এগুলো নির্মাণ ও জোগাড় করা সহজতর হয়। অর্থনৈতিক পরিবেশের সুবাদে জাপান, কোরিয়া, ইউরোপ আজ এগিয়ে। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশ ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর