উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সবচেয়ে সহজতর- মতামত দাও।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে. উল্লিখিত ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সহজ হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের আবেদরা তিন ভাইবোন এবং তারা অত্যন্ত গরিব। অভাব আর দ্ররিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেন। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করেন। ব্যবসায়কে লাভজনক করার জন্য সে ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করেন। পরিস্থিতি সবসময় একরকম থাকবে বিষয়টা এমন নয়। তাই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে পরিবর্তন ও পরিমার্জন করতে হয়। উক্ত পরিবর্তনই একজন ব্যবসায়ীকে সফল ব্যবসায়ীতে পরিণত করে। উদ্দীপকের আবেদও তাই পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য বিক্রয় করে। এতে তার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সহজ হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন সবচেয়ে স…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর