উদ্দীপকে কোন ধরনের দূষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পানি দূষণের কথা বলা হয়েছে। শিল্প বর্জ্য, রাসায়নিক দ্রব্য ও ময়লা-আবর্জনা পানিতে দ্রবীভূত হয়ে পানির যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। শিল্প কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে পানিকে দূষিত করে। কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে তা বৃষ্টির পানিতে মিশে খাল-বিল ও নদীর পানিকে দূষিত করে। উদ্দীপকে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প কারখানা অবস্থিত। প্রতিদিন ঐ প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। যা নদীর পানিকে নষ্ট করে ফেলছে। এর ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলার কারণে যে দূষণ হয় তা পানি দূষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পানি দূষণের কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের দূষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর