ব্যবসায়ের জন্য বর্তমানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়ের জন্য বর্তমানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য, যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। উদ্দীপকের জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন তিনি দেশের বাইরে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন।' বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান দিতে চান। কিন্তু তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। কারণ তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষিত লোকবল অপ্রতুল। এমনকি তার প্রত্যাশার চেয়ে প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাও কম। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। তাই আমি মনে করি, বর্তমান ব্যবসায়ের জন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ের জন্য বর্তমানে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অপরিহার্য? বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর