উদ্দীপকে জনাব মিন্টুর ব্যবসায়ে ব্যৱসায় নৈতিকতার ব্যত্যয় হয়েছে।
ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা।মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।
উদ্দীপকের জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিসে তরমুজ কিনে আনেন। কিন্তু তিনি অতিরিক্ত লাভের আশায় কেজি দরে বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরাও নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। মিন্টুর এমন কার্যক্রম নৈতিকতা বিরোধী। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মিন্টুর ব্যবসায়ে ব্যবসায় নৈতিকতার ব্যত্যয় হয়েছে।