উদ্দীপকে নাবিলা লিমিটেড কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নাবিলা লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষিপণ্য নিয়ে লাভজনকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না। উক্ত বৈশিষ্ট্যগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে নাবিলা লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাবিলা লিমিটেড কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর