“তুমি কি মনে কর সকল কোম্পানি পাবলিকের নিকট মূলধন সংগ্রহ করতে পারে।"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সকল কোম্পানি পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারে না বলে আমি মনে করি। কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকে কোম্পানি সংগঠন বলে। এটি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে এ ব্যবসায় সহজে ভাঙে না এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী। সদস্যদের দায় সীমিত হওয়ায় এর সদস্য বা শেয়ারহোল্ডাররা শেয়ার ক্রয়ে এবং পরিচালকগণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও স্বাচ্ছন্দ্যবোধ করে। উদ্দীপকের নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষিপণ্য নিয়ে লাভজনকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না। কোম্পানি বলতে মূলত প্রাইভেট ও পাবলিক এই দুটি কোম্পানিকে বোঝায়। এদের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিকের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারলেও প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারেনি। তাই আমি মনে করি, সকল কোম্পানি পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“তুমি কি মনে কর সকল কোম্পানি পাবলিকের নিকট মূলধন সংগ্রহ করতে পারে।"…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর