শেয়ার ইস্যু ব্যতীত কীভাবে আসিফ লিমিটেড মূলধন সংগ্রহ করবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আসিফ লিমিটেড শেয়ার ইস্যু না করে বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থ পরিশোধ না করে যে শেয়ার ইস্যু করা হয় তাকে বোনাস শেয়ার বলে। এটি কার্যত কোনো আলাদা শেয়ার নয়। মুনাফার অংশ থেকে সৃষ্ট সঞ্চিতি তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার প্রদান করা হয়। উদ্দীপকে আসিফ লিমিটেড একটি তালিকাভুক্ত কোম্পানি। কোম্পানিটি দীর্ঘদিন সফলতার সাথে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। ফলে তাদের সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ জমা হয়। উক্ত অর্থকে মূলধনে রূপান্তর করার জন্য বোনাস শেয়ার উত্তম। তাই বলা যায়, আসিফ লিমিটেড শেয়ার ইস্যু না করে বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
শেয়ার ইস্যু ব্যতীত কীভাবে আসিফ লিমিটেড মূলধন সংগ্রহ করবে? উদ্দীপকের…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর