উদ্দীপকে কোন সমবায় সমিতির উল্লেখ করা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ভোক্তা সমবায় সমিতির কথা উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে। উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি মিলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করছে এবং স্থানীয়দের নিকট বিক্রয় করেও লাভবান হচ্ছে। উক্ত সমিতির এমন কার্যক্রমগুলো ভোক্তা সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ভোক্তা সমবায় সমিতির কথা উল্লেখ করা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সমবায় সমিতির উল্লেখ করা হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর