“একমালিকানা ব্যবসায়ের মালিকগণ ব্যক্তিগত সম্পত্তিও কোনো কোনো সময় হারিয়ে ফেলতে পারেন।"- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বৈশিষ্ট্যের কারণে এর মালিকগণ কোনো কোনো সময় ব্যক্তিগত সম্পত্তিও হারিয়ে ফেলতে পারেন। বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। উদ্দীপকের জনাব ফাহিম মুর্শেদ ছোটবেলা থেকেই একরোখা। তাই তিনি লেখাপড়া শেষ করেই পিতার জমানো ৫ লক্ষ টাকার সাথে ৫ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি বড় মুদির দোকান দেন। দোকানে দুইজন লোক নিয়োগ দিলেন এবং ব্যবসায়ের সকল বিষয় তিনি একাই নিয়ন্ত্রণ করেন। কিছুদিন পর দোকানে সময় কমিয়ে দিলে কর্মচারীরা তাদের খেয়াল খুশিমতো চলে। সম্প্রতি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে একজন পাওনাদার আদালতে মামলা করলে আদালত তার ব্যক্তিগত সম্পত্তি থেকে দেনা পরিশোধের নির্দেশ দেন। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। এমন দায়ের কারণে ব্যক্তির বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা পরিশোধ করতে হয়। এমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে ঠিক তেমনি সমস্ত দায়ও তাকেই বহন করতে হয়। এমন দায় বহন করতে গিয়ে এমনও হতে পারে ব্যক্তির সমস্ত সম্পত্তি বিক্রয় করে নিঃস্ব হয়ে যেতে পারে। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বৈশিষ্ট্যের কারণে এর মালিকগণ কোনো কোনো সময় ব্যক্তিগত সম্পত্তিও হারিয়ে ফেলতে পারেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“একমালিকানা ব্যবসায়ের মালিকগণ ব্যক্তিগত সম্পত্তিও কোনো কোনো সময় হার…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর