"রাজনৈতিক পরিবেশই মি. উইলিয়ামকে তার ব্যবসায় অন্যত্র স্থানান্তরের জন্য আগ্রহী করে তোলে"- উক্তিটির সাথে আমি একমত।
দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে।
উদ্দীপকে উইলিয়াম সম্প্রতি বাংলাদেশে এসে সরকারি বিধিবিধান মেনে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তিনি জমির মূল্য কম এবং সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায় বিষয়গুলো বিবেচনায় আনেন। তিনি আশা করছেন এতে অল্প মূলধনে অধিক মুনাফা পাবেন। তবে কয়েকদিন থেকে শ্রমিক আন্দোলন তাকে ভাবিয়ে তুলছে। এমতাবস্থায় তিনি প্রতিষ্ঠানটি অন্য দেশে স্থানান্তরের চিন্তা-ভাবনা করছেন।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের শ্রমিক আন্দোলন রাজনৈতিক পরিবেশের উপাদান, যা গার্মেন্টস শিল্পের সমস্যা তৈরিতে ভূমিকা রাখছে। এতে গার্মেন্টস শিল্পে ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তাই মি. উইলিয়াম তার ব্যবসায়টিকে অন্য দেশে স্থানান্তরের চিন্তাভাবনা করছেন, যা সম্পূর্ণ যৌক্তিক।