নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতাসম্পন্ন। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকে জনাব হাসিন একজন ঔষধ বিক্রেতা। তিনি সরকারের সকল নিয়ম-কানুন মেনে, ব্যবসায় করেন। তার দোকানে কোনো মেয়াদ উত্তীর্ণ বা নকল ঔষধ নেই। তিনি কখনো অতিরিক্ত দাম রাখেন না।এমনকি ষাটোর্ধ্ব ব্যক্তিদের তিনি ৫% কমিশন দিয়ে থাকেন। উদ্দীপকে জনাব হাসিন একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন।এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি সরকারের সমস্ত নিয়মনীতি মেনে ব্যবসায় পরিচালনা করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতাসম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নৈতিকতার মানদণ্ড বিচারে জনাব হাসিনের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর