জীবিকা অর্জনের উপায় হিসেবে জনাব আমজাদের একমালিকানা ব্যবসায় কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন সাধারণত ছোট হয়ে থাকে।
উদ্দীপকের জনাব আমজাদ একটি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে গেলে তিনি বিপাকে পড়েন। তাই তিনি জীবিকার তাগিদে একটি বাইসাইকেল ক্রয় করেন। উক্ত সাইকেলের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী বাড়ি বাড়ি ঘুরে বিক্রয় করেন। সারাদিনের বিক্রয় দিয়ে তিনি যা মুনাফা পান তা দিয়ে তার সংসার চলে।
উদ্দীপকের আমজাদ একটি কারখানায় চাকরি করতেন, কিন্তু কারখানাটি বন্ধ হয়ে গেলে তিনি সাইকেলে করে গৃহস্থালি সামগ্রী বিক্রয় শুরু করেন। এতে তার যে মুনাফা হয় তা দিয়ে তার সংসার চলে। জনাব আমজাদের এমন কার্যক্রম একমালিকানা ব্যবসায়ের সাদৃশ। এরূপ ব্যবসায়ের মাধ্যমে ব্যক্তি তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাই আমি মনে করি, জীবিকা নির্বাহের উপায় হিসেবে জনাব আমজাদ কর্তৃক গৃহীত একমালিকানা ব্যবসায় কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে।