"ঝুঁকি ছাড়া ব্যবসায় সম্ভব নয়।"- ব্যাখ্যা কর।
উত্তর: আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। ব্যবসায়ের সব পর্যায়েই ঝুঁকি বিদ্যমান। কারণ ব্যবসায়ে সবসময় লাভ বা মুনাফা হবে বিষয়টি এমন নয়। এতে লোকসানের আশঙ্কা, চুরি-ডাকাতির সম্ভাবনা, উৎপাদিত পণ্যের মূল্য কমে যাওয়া, বাজারে মন্দাভাব সৃষ্টি, আগুনে ক্ষতি ইত্যাদি হতে পারে। তাই ব্যবসায়ীকে সবসময় ঝুঁকি নিয়ে চলতে হয়। আবার কোথাও বিনিয়োগের মাধ্যমে আয় নির্ধারিত হলে ঝুঁকির অনুপস্থিতিতে তা ব্যবসায় বলে বিবেচিত হয় না। সুতরাং ঝুঁকি ছাড়া ব্যবসায় সম্ভব নয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"ঝুঁকি ছাড়া ব্যবসায় সম্ভব নয়।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর