প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কার্যক্রম কখন এবং কীভাবে শুরু করতে পারবে? তোমার মতামত বিশ্লেষণপূর্বক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কার্যক্রম কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার পর শুরু করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায়সংক্রান্ত কার্যক্রম আরম্ভ করার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। উদ্দীপকের জনাব ওয়াসিম ও তার ১০ বন্ধু মিলে একটি কোম্পানি গঠন করে প্রতিষ্ঠানটির নাম দিলেন 'ফ্রেন্ডস লিমিটেড'। তারা কোম্পানির সকল দলিল তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হয়ে নিবন্ধনপত্র প্রদান করেন। তবে তাদের ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে হলে তাদেরকে আরেকটি ধাপ অতিক্রম করতে হবে। কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই নিবন্ধনপত্র পেয়েও তাদের কাজ শুরু করতে পারছে না। এমতাবস্থায় তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহে নিবন্ধকের নিকট বিবরণপত্রের ১ কপি, পরিচালকগণ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেছেন এমন ঘোষণাপত্র এবং ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এমন ঘোষণাপত্র জমা দিতে হবে। উক্ত কাজগুলো সম্পাদন করার পর নিবন্ধক সন্তুষ্ট হলে তবেই তারা কাজ শুরু করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কার্যক্রম কখন এবং কীভাবে শুরু করতে পারবে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর