জনাব আল-আমিনের মতো ব্যবসায়ীরা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: জনাব আল-আমিনের একমালিকানা ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকে জনাব আল-আমিন একটি পাঁচতারকা হোটেলের মালিক। গ্রাহক সেবাই তার ব্রত। তাই অল্প দিনেই তিনি ব্যাপক পরিচিতি লাভকরেন। এই ব্যবসায়ের পাশাপাশি তিনি একটি ট্রেনিং সেন্টার তৈরি করেন। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তার প্রতিষ্ঠানে কাজ করতে পারবে আবার বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। ব্যবসায় বাণিজ্যের অগ্রগতির ফলে শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব আল-আমিন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই একটি ট্রেনিং সেন্টার চালু করে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক লোকেরই দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। তাই আমি মনে করি, জনাব আল-আমিনের একমালিকানা ব্যবসায়টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব আল-আমিনের মতো ব্যবসায়ীরা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর