উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে, তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্নআয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে, বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা।
উদ্দীপকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ২০ জন মৎস্যজীবী মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠন করেন। উক্ত সংগঠনের মাধ্যমে তারা একটি বিপণি বিতান তৈরি করেন। এখান থেকে মৎস্যজীবীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করেন 'এবং স্থানীয় লোকজনও সুবিধা ভোগ করেন। তাদের এই সংগঠনটি সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।