কোন পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। মে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের উইলিয়াম সম্প্রতি বাংলাদেশে এসে সরকারি বিধিবিধান মেনে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তিনি জমির মূল্য কম এবং সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায় বিষয়গুলো বিবেচনায় আনেন। উক্ত বিষয়গুলো অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন পরিবেশের কথা চিন্তা করে মি. উইলিয়াম কারখানা স্থাপন করেছিলেন? ব্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর