বিকল্প বিবরণী কখন প্রয়োজন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকে মূলধন সংগ্রহ করা হলে বিবরণপত্রের যে বিকল্প একটি দলিল নিবন্ধকের নিকট দাখিল করতে হয় তাকে বিকল্প বিবরণী বলে। বিকল্প বিবরণী বিবরণপত্রের অনুরূপ একটি বিবরণী। এতে বিবরণপত্রের সকল বিষয় হুবহু অন্তর্ভুক্ত করা হলেও তা জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয় না। শুধু নিবন্ধনের অফিসে জমাদানের উদ্দেশ্যেই এ ধরনের বিবরণী তৈরি করা হয়। কোম্পানি যখন তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে সক্ষম হয় তখন বাজারে বিবরণপত্র প্রচার করতে হয় না। কিন্তু নিবন্ধকের নিকট ঠিকই জমা দিতে হয়। এক্ষেত্রে নিবন্ধকের নিকট জমাদানের জন্য বিবরণপত্রের অনুরূপ বিবরণপত্র তৈরি করে জমা দেওয়া হয়, যা বিকল্প বিবরণী হিসেবে পরিচিত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বিকল্প বিবরণী কখন প্রয়োজন হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর