মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে উক্ত সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মৎস্যজীবীদের সংগঠনটি ভোক্তা সমবায় সমিতি, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে। উদ্দীপকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ২০ জন মৎস্যজীবী মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠন করেন। উক্ত সংগঠনের মাধ্যমে তারা একটি বিপণি বিতান তৈরি করেন। এখান থেকে মৎস্যজীবীরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করেন এবং স্থানীয় লোকজনও সুবিধা ভোগ করেন। তাদের এই প্রচেষ্টার ফলে সদস্যদের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটে। এখন তারা আগের তুলনায় স্বাবলম্বী। সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। উদ্দীপকের ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে। এতে তারা মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, মৎস্যজীবীদের ভোক্তা সমবায় সমিতি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে উক্ত সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর