উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকে খলিল ও তার চার বন্ধু মিলে 'চমচম ফুড লিমিটেড' নামে একটি কোম্পানি গঠন করেন। প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। কোম্পানিটি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে চায়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না। শেয়ার বিক্রয় করতে না পারার বৈশিষ্ট্যটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর