বিলোপসাধনই উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের একমাত্র পরিণতি। - যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: বর্তমান অবস্থায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে। যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি 'আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপসাধন হয়ে থাকে। উদ্দীপকের আলাল, দুলাল এবং হেলাল একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। এদের মধ্যে আলাল ব্যবসায়ের সংশ্লিষ্ট কাজগুলোতে অংশগ্রহণ করলেও দুলাল টাকা দিয়েই ক্ষান্ত। সে কোনো কাজ করে না। অন্যদিকে হেলাল মূলধন দিতে না পারলেও সকল কাজ একাই করে থাকে। একসময় আলাল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এতে অন্য অংশীদাররা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার দেউলিয়া হয় তবে ব্যবসায়টি কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, আলাল নামক একজন অংশীদারের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় আলালের মৃত্যুর কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বিলোপসাধনই উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের একমাত্র পরিণতি। - যুক্তিসহ ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর