'চমচম ফুড লিমিটেড' এর সমস্যা সমাধানে কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের খলিল ও তার চার বন্ধু মিলে 'চমচম ফুড লিমিটেড' নামে একটি কোম্পানি গঠন করেন। প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। কোম্পানিটি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে চায়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কাজ স্থবির হয়ে আছে। তাই তারা তাদের প্রতিষ্ঠানের কাঠামো পরিবর্তন করে আইনি বাধা দূর করতে চায়।
উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, 'চমচম ফুড লিমিটেড' এর সমস্যা সমাধানে কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।