কোন পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষেরা চা বাগানের ব্যবসায়ের দিকে ঝুঁকেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: এ প্রাকৃতিক পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায়ের দিকে ঝুঁকেছিলেন। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে জনাব বখতিয়ার সিলেটের অধিবাসী। উপযুক্ত অবস্থার কারণে তার পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায় করতেন। জনাব বখতিয়ারের দুটি চা বাগান আছে। তাদের চা বিদেশে রপ্তানি হয়। এক্ষেত্রে বখতিয়ারের পরিবার সিলেটে চা উৎপাদনের জন্য মাটিকে গুরুত্ব দিয়েছেন, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। সুতরাং প্রাকৃতিক পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষরা চা বাগানের ব্যবসায়ের দিকে ঝুঁকেছিলেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন পরিবেশের কারণে জনাব বখতিয়ারের পূর্বপুরুষেরা চা বাগানের ব্যবসায়ে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর