"সরকারি নথিভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির আবেদন আদালত গ্রহণ করেনি।"- তুমি এই বক্তব্যটির বিশ্লেষণ কর।
উত্তর: সরকারি নথিভুক্ত অর্থাৎ নিবন্ধন না থাকায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির আবেদন আদালত গ্রহণ করেনি। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকে হোসেন ও হামিদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য একটি ব্যবসায় সংগঠন তৈরি করেন। শর্ত মোতাবেক তারা মূলধন প্রদান করেন এবং কাজকর্ম পরিচালনা করেন। একসময় প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করে। সম্প্রতি তাদের দুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরলে তিন বছরের মধ্যেই তারা ব্যবসায়টি গুটিয়ে নিতে চায়। এজন্য আদালতে আবেদন করলে আদালত তাদের আবেদন গ্রহণ করেননি। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবিদাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং অন্যান্য সুবিধাও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিবন্ধিত না থাকায় আদালত তাদের আবেদন গ্রহণ করেনি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"সরকারি নথিভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির আবেদন আদালত গ্রহণ করেনি।"- …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর