অর্থনৈতিক পরিবেশের সহজীকরণ জনাব বখতিয়ারের হতাশা দূর করতে পারে উক্তিটির সাথে আমি একমত।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে জনাব বখতিয়ার সিলেটের অধিবাসী। তার দুটি চা বাগান আছে, যা বিদেশেও রপ্তানি হয়। সম্প্রতি বখতিয়ার লক্ষ করলেন তাদের চা বাগান দেখতে অনেক লোক আসে। কিন্তু তাদের জন্য তেমন কোন আবাসন ও আপ্যায়নের ব্যবস্থা নেই। তাই তিনি একটি রিসোর্ট করার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক অর্থায়নের জন্য যে সকল শর্ত দিল তাতে বখতিয়ার বেশ হতাশ।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই ব্যবসায়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে উদ্দীপকের বখতিয়ার ব্যাংক ঋণ আনতে গেলে ব্যাংক তাকে বিভিন্ন শর্ত দিয়ে দেয়, যা দেখে তিনি হতাশ। কিন্তু ব্যাংক যদি শর্ত আরোপ সহজীকরণ করে তবে বখতিয়ারের পক্ষে ঋণ নিয়ে রিসোর্ট তৈরি করা সম্ভবপর হবে। এতে তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণও উপকৃত হবে। তাই আমি মনে করি, অর্থনৈতিক পরিবেশের সহজীকরণ জনাব বখতিয়ারের হতাশা দূর করতে পারে।