উদ্দীপকের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব হেলাল কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।
উদ্দীপকে আলাল, দুলাল এবং হেলাল একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। এদের মধ্যে আলাল ব্যাবসায়ের সংশ্লিষ্ট কাজগুলোতে অংশগ্রহণ করলেও দুলাল টাকা দিয়েই ক্ষান্ত। সে কোনো কাজ করে না। অন্যদিকে হেলাল মূলধন দিতে না পারলেও সকল কাজ একাই করে থাকে। হেলালের কর্মকাণ্ডটি কর্মী অংশীদারের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে জনাব হেলাল কর্মী অংশীদার।