উদ্দীপকে ব্যবসায় সংগঠনটি কোম্পানি সংগঠন।
কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত।
উদ্দীপকের জনাব রহমান ও তার ২০ জন বন্ধু মিলে ২০২০ সালে 'ABC টেকনোলজি লি.' নামক একটি সফটওয়্যার প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ভালো মুনাফা অর্জন করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। উক্ত বৈশিষ্ট্যগুলো কোম্পানি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসায় সংগঠনটি কোম্পানি সংগঠন।