উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি শ্রমজীবী সমবায় সমিতি। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থসামাজিক উন্নয়ন ও নিজেদের শ্রম স্বার্থরক্ষার জন্য যে সমিতি গঠন করে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। আমাদের দেশের বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ নানামুখী চাপে থাকে। তাই তাদের স্বার্থ রক্ষার্থে এটি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন রিকশাচালক মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিধি মোতাবেক অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে সংরক্ষণ করে না। এতে অডিটর আপত্তি করে। এক্ষেত্রে টেম্পু চালক, শ্রমিক, রিকশাচালক, ভ্যান চালক যে সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি শ্রমজীবী সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর