মালিকানার ভিত্তিতে রহিমের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। সেখানে হাতে ভাজা মুড়ি তৈরি করা হয়। এ কাজে তার স্ত্রী ও সন্তানেরা সহায়তা করে। বাজারে প্রচলিত মেশিনের তৈরি মুড়ি থেকে তার কারখানার তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। তার একক প্রচেষ্টায় ব্যবসায়টি পরিচালিত হয় বিধায় ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে রহিমের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়।