উদ্দীপকে রহিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রহিম কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। কর্মী অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে। উদ্দীপকের অসীম, করিম ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। এদের মধ্যে অসীম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেন। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা করে না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, তবে তিনি তার শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে ব্যবসায়ে নিয়োজিত রাখেন। রহিমের কর্মকাণ্ড কর্মী অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক রহিম কর্মী অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর