উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে কোনটি উত্তম? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায় উত্তম বলে আমি মনে করি। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অন্যদিকে দুই তা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। উদ্দীপকের জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। বাজারে প্রচলিত মেশিনের তৈরি মুড়ি থেকে তার কারখানার তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। এমতাবস্থায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। কিন্তু এজন্য তার পর্যাপ্ত মূলধন নেই। এমন পরিস্থিতিতে তার আগ্রহী দুই বন্ধুকে মূলধনের বিনিময়ে সাথে নিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্যবসায়টি পরিচালনা করে। এতে অল্প সময়ের মধ্যেই তাদের সুনাম ছড়িয়ে পড়ে। উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়। এতে মালিক একজন থাকায় মালিককে সমস্ত ঝুঁকি একাই বহন করতে হয়। আবার মূলধন স্বল্পতার জন্য ব্যবসায় সম্প্রসারণ করা যায় না। অন্যদিকে অংশীদারি ব্যবসায়ে মূলধনের পরিমাণ বেশি হয় বিধায় ব্যবসায় সম্প্রসারণ করা যায়। আবার এরূপ ব্যবসায়ে ঝুঁকি বণ্টনের সুযোগ থাকে। এসকল কারণেই উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায় হতে দ্বিতীয় পর্যায়ের অংশীদারি ব্যবসায়টি উত্তম।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে কো…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর