উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ারটি হচ্ছে বোনাস শেয়ার। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থ পরিশোধ না করে যে শেয়ার ইস্যু করা হয় তাকে বোনাস শেয়ার বলে। মুনাফার অংশ থেকে সৃষ্ট সঞ্চিতি তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার প্রদান করা হয়। উদ্দীপকের XYZ কোম্পানি লিমিটেড একটি সুনামধারী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের মধ্যে দুই ধরনের শেয়ার বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ঘোষণা করা হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হবে। উক্ত ঘোষিত শেয়ারটি বোনাস শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ারটি হচ্ছে বোনাস শেয়ার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে ঘোষিত শেয়ার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর