কোম্পানি চিরন্তন অস্তিত্বসম্পন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয়ে চিরদিন টিকে থাকে বলে একে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলে। আইনের দেওয়া কৃত্রিম ব্যক্তিসত্তা কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী করেছে। ফলে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে এর ক্রমাগত উত্তরাধিকার সত্তা বজায় থাকে। তাই যে কেউ ইচ্ছা করলেই আইনের বিধান ছাড়া এর অস্তিত্ব বিলোপ করতে পারে না। এমনকি এর সকল সদস্যদের মৃত্যু ঘটলেও সংগঠনটি টিকে থাকে। এসকল কারণেই কোম্পানি সংগঠনকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোম্পানি চিরন্তন অস্তিত্বসম্পন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর