উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন। কম আয়ের সমশ্রেণির কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইনানুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণির মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সমশ্রেণির বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন করা। উদ্দীপকে রাজশাহীর ২০ জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে, যা উপবিধি দ্বারা পরিচালিত। শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছে। এজন্য করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। উক্ত বৈশিষ্ট্যগুলো সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর