একক আধিপত্যরোধে করিমের ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাবনা প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে।
সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যদের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না।
উদ্দীপকে রাজশাহীর ২০ জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে, যা উপবিধি দ্বারা পরিচালিত। শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছে। এজন্য করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে করিম কিনতে পারবে সর্বোচ্চ (১,০০,০০০ × ২০%) = ২০,০০০ টাকার শেয়ার। অথচ তিনি কিনতে চাইছেন ২০,০০০ টাকার শেয়ার। তাই আমি মনে করি, করিমের ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাবনা প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে।