জনাব সালাম সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সালাম সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকে জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সরকারের এমন নিয়মনীতি মেনে ব্যবসায় পরিচালনা করা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব সালাম সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সালাম সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর