ব্যবসায়ের নৈতিকতার মানদণ্ডে জনাব সালামের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন। উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকের জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সেখানে তিনি পাট, কাগজ ও কাপড় দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত ব্যাগের চাহিদা ব্যাপক। জনাব সালাম একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি সমাজের মানুষের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় সমাজের মানুষের সন্তুষ্টি অর্জনের পরিবেশবান্ধব পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি সরকারের নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল। তার এসকল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ের নৈতিকতার মানদণ্ডে জনাব সালামের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর