জনাব সুলতানের সমান মুনাফা দাবির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব সুলতান নামমাত্র অংশীদার, তার সকলের সমান মুনাফা দাবির বিষয়টি অযৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না। উদ্দীপকের জনাব সুলতান একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা,অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। কিন্তু বছর শেষে তিনি সমান মুনাফা দাবি করেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানে সমস্যা তৈরি হয়। উদ্দীপকে মনোয়ার মিয়া হচ্ছে নামমাত্র অংশীদার। এরূপ অংশীদার তার নামের সুনাম ব্যবসায়কে ব্যবহারের অনুমতি দেয়। এজন্য সে ব্যবসায় হতে বেতন বা লাভের অংশ গ্রহণ করে। কিন্তু তিনি বেতন বা লাভের অংশ পেলেও সমান মুনাফা পাবেন না। এসকল কারণেই জনাব সুলতানের সমান মুনাফা দাবির বিষয়টি অযৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুলতানের সমান মুনাফা দাবির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর