জনাব সুলতান নামমাত্র অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।
উদ্দীপকের জনাব সুলতান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। জনাব সুলতানের এমন বৈশিষ্ট্য নামমাত্র অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সুলতান নামমাত্র অংশীদার।