উদ্দীপকে জনাব আশিক চৌধুরী ব্যবসায়ের অর্থনৈতিক, পরিবেশের দ্বারা আকৃষ্ট হয়ে চা বাগান স্থাপন করেন।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকের জনাব আশিক চৌধুরী শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে চা বাগান করেন, যা অর্থনৈতিকি পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আশিক চৌধুরী ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের দ্বারা আকৃষ্ট হয়ে চা বাগান স্থাপন করেন।