উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সামাজিক ব্যবসায়। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকের জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে তারা মূলধন বিনিয়োগ করবে কিন্তু সেখানে তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না। সমাজের মানুষের কল্যাণসাধনই হবে মুখ্য উদ্দেশ্য। তাদের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোল্ডার তাদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নিবেন। এক্ষেত্রে তারা কোনো মুনাফা নিতে পারবেন না। উক্ত বৈশিষ্ট্যগুলো সামাজিক ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সামাজিক ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর