উদ্দেশ্যের ভিত্তিতে 'গ্রামীণ বাংলা' ব্যবসায়টির কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দেশ্যের ভিত্তিতে 'গ্রামীণ বাংলার' ব্যবসায়টি সামাজিক ব্যবসায়, যেটির কার্যক্রম সমাজের মানুষের কল্যাণের জন্য সামাজিক সমস্যা সমাধানকে ঘিরেই হয়ে থাকে। যে ব্যবসায়, গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকের জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে তারা মূলধন বিনিয়োগ করবে কিন্তু সেখানে তাঁদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না। সমাজের মানুষের কল্যাণসাধনই হবে মুখ্য উদ্দেশ্য। তাদের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোল্ডার তাদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নিবেন। এক্ষেত্রে তারা কোনো মুনাফা নিতে পারবেন না। সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায় থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা গ্রহণ করেন না। তবে তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন। এই ব্যবসায়ের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়। এছাড়াও এরূপ ব্যবসায়ের অর্জিত মুনাফা দ্বারা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়ন কাজে ব্যয় হয়। ফলে দেশ ও সমাজের মানুষের উন্নয়ন হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দেশ্যের ভিত্তিতে 'গ্রামীণ বাংলা' ব্যবসায়টির কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর