উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে ওঠার পেছনে কোন পরিবেশের অবদান বেশি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, পঞ্চগড়ে পাথরভাঙ্গা শিল্পের পাশাপাশি চা-শিল্প গড়ে উঠেছে। এক্ষেত্রে উক্ত অঞ্চল চা উৎপাদনের জন্য মাটিকে গুরুত্ব দিয়েছে, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে উঠার পেছনে প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পঞ্চগড়ে চা-শিল্প গড়ে ওঠার পেছনে কোন পরিবেশের অবদান বেশি? ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর