উদ্দীপকের ব্যবসায় যেসব মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, সেগুলো
উত্তর: উদ্দীপকের সামাজিক ব্যবসায়টি ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যেগুলো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। উদ্দীপকের মি. মাসুদ গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকায় বসবাসকারী তাঁর কয়েকজন বন্ধুর সাথে পরামর্শ করেন। এ লক্ষ্যে তাঁরা একটি ভালো স্কুল গড়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লেখা হলো, প্রত্যেক শেয়ারহোল্ডারকে শেয়ারের 'অর্থ দশ বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। এক্ষেত্রে তারা লভ্যাংশ পাবে না। সামাজিক ব্যবসায় ৭টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, যা সমাজের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এরূপ ব্যবসায়ের ৭টি মূলনীতি হলো:(১) এরূপ ব্যবসায়ের উদ্দেশ্য হবে সমাজের কোনো সমস্যার উত্তরণ;(২) এটি আর্থিক সামর্থ্য অর্জন করবে; (৩) বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে; (৪) ব্যবসায়ের মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে; (৫) সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে; (৬) উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে; (৭) আনন্দের সাথে প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায় যেসব মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, সেগুলো
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর